জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় এক তরুণ নিহত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
ট্রাক ও শাহরিয়ার এর  সংগৃহীত ছবি:
ট্রাক ও শাহরিয়ার এর  সংগৃহীত ছবি:

বাংলাভিউ, জগন্নাথপুর সংবাদদাতা : 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় বিশ্বনাথের শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার তেঘরি (নোয়াগাঁও) গ্রামের কমলা মিয়ার ছেলে। তারা বর্তমানে জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক শাহরিয়ার ছিটকে ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। ঘাতক ট্রাকটি তাকে বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করার চেষ্টা চালায় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত