আব্দুল বাছির, বাংলা ভিউ প্রবাস ডেস্ক :
লন্ডনে ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের বিজিএম ও ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাউন্সিলর তফজ্জুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার আলমগীর হোসেন ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকেক উদ্যোগে লন্ডনের একটি হলরুমে সংগঠনের বিজিএম ও ইলেকশন অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ চন্দন মিয়া । অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমেদ।
রিলিজিয়াস সেক্রেটারি আব্দুল বাছির কয়েছের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমেদ ও কোষাধ্যক্ষ আব্দুল মুমিন।
সর্ব সম্মতি ক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন গৃহীত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মাদ ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাশেম, সংগঠনের উপদেস্টা কাউন্সিলর হুমায়ূন কবির, ভাইস প্রেসিড্যান্ট কাউন্সিলর তফজ্জুল হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপদেস্টা ইলিয়াছ মিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাছির, কাউন্সিলর সায়মা আহমেদ, কাউন্সিলর সৈয়দ সেকুল ইসলাম, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নুর, জগন্নাথপুর উপজেলা এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার বর্তমান সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সহ-সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি হাফিজুর রহমান লাকু, সাবেক ট্রেজারার সৈয়দ জামিল, বর্তমান ইসি মেম্বার সৈয়দ হুসাইন আহমেদ, সুনামগঞ্জ জেলা সমিতির ট্রেজারার আব্দুস সালাম ও রেডবরিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান কোরেশী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আতাউর রহমান, দুইজন সহকারী কমিশনার ছিলেন- কাউন্সিলর ফয়জুর রহমান ও ঢাকা ইউনিভার্সিটি এলামনি ইন ইউকের প্রেসিড্যান্ট সিরাজুল বাছিত চৌধুরী কামরান।
সিলেকশনের ভিত্তিতে কমিশনারগন নতুন কমিটির সদস্যগণের নাম ঘোষণা করে পরিচিতি পর্ব সম্পন্ন করেন। জগন্নাথপুর উন্নয়ন সংস্থার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন কাউন্সিলর তফজ্জুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ট্রেজারার পদে আলমগীর হোসেন ।
সবশেষে সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর রোগ মুক্তির জন্য দোয়া করা হয় এবং রাতের ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।