৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছার পর ,  হজযাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ছবি:
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছার পর , হজযাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ছবি:

বাংলা ভিউ অনলাইন ডেস্ক:

৪১৯ জন হজযাত্রী  নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় (শনিবার, ১৮ এপ্রিল) ভোর ৪ টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। হজযাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি ও হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন উপস্থিত ছিলেন।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত