মৌলভীবাজার সংবাদদাতাঃ এক লাখ চারাগাছ রোপণের লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে শ্রীমঙ্গলে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে।’ মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, ‘ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।’ এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী।
বাংলা ভিউ ডেস্ক : জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু। এ সেতুটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু।...
বাংলা ভিউ অনলাইন ডেস্ক: বাংলাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার মোট বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ জন। শিক্ষামন্ত্রী আ...
বাংলা ভিউ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইসিটি, এডি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৬৯। আবেদনের শুরু: ৫...
সিলেট প্রতিনিধি : সিলেটকে সবজি রপ্তানির অন্যতম প্রধান হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল...
"প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" পেলেন সিলেটের রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম
বাংলা ভিউ ডেস্ক : রোটারি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ "প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" পেলেন রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম। রোটারি...
ওসমানীনগরের খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন
বাংলা ভিউ ডেস্ক : "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" স্লোগানকে সামনে রেখে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন...
সিলেটে নতুন ডিসি রেজা হাসান ও কুমিল্লায় রোজী আকতার
বাংলা ভিউ ডেস্ক : সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার...
সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজারে ডেগ ও দানবাক্স খুলে প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে
সিলেট প্রতিনিধি : সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগ আর নতুন করে স্থাপন করা...
শ্রীমঙ্গল শুধু চায়ের রাজধানী নয়, এটি বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক অঞ্চল- পর্যটনমন্ত্রী
বাংলা ভিউ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির...