সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রত্যাহার, নতুন আলোচনার জন্ম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
সংগ্রহ ছবি:
সংগ্রহ ছবি:

সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তাঁর পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

রবিবার (২১ জুন ২০২৬) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করেছে ।

সাবেক র‍্যাব ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়ে ভেজাল ও দুর্নীতিবিরোধী অভিযানের জন্য পরিচিত সারোয়ার আলমের এই হঠাৎ বদলি --সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রকাশ্যে বলেছেন- সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের ফান্ডের বিপুল অর্থের হিসাব এবং তহবিল ব্যবস্থাপনায় কড়াকড়ি ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার পরপরই তাঁকে এই প্রত্যাহারের মুখোমুখি হতে হলো।

অনেকে বলছেন হযরত শাহজালাল (রহ.) এর ‘দানের ডেগে’ চোখ দেওয়ায় সিলেট থেকে চলে যেতে হচ্ছে ডিসি সারওয়ার আলমকে। আবার কারও দাবি, শাহজালাল মাজার ইস্যূ নয়, সারওয়ার আলমকে প্রত্যাহারের পেছনে অন্য কারণ রয়েছে।  সবমিলিয়ে এ রকম পরিস্থিতিতে জেলা প্রশাসকের বদলির আদেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত