এমসি কলেজ ইকোনোমিকস অ্যালামনাইয়ের নতুন কমিটি: সভাপতি তোতিউর রহমান, সেক্রেটারি  আমিনুল ইসলাম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
ছবিতে বাম থেকে এমসি কলেজ ইকোনোমিকস অ্যালামনাইয়ের নতুন কমিটির সভাপতি প্রফেসর তোতিউর রহমান, সেক্রেটারি আমিনুল ইসলাম ছবি:
ছবিতে বাম থেকে এমসি কলেজ ইকোনোমিকস অ্যালামনাইয়ের নতুন কমিটির সভাপতি প্রফেসর তোতিউর রহমান, সেক্রেটারি আমিনুল ইসলাম ছবি:


আব্দুর রহিম,  বাংলা ভিউ অনলাইন নিউজ ডেস্কঃ  :

সিলেট এমসি কলেজ ইকোনোমিকস অ্যালামনাইয়ের নতুন কমিটি: সভাপতি প্রফেসর মো. তোতিউর রহমান, সেক্রেটারি  আমিনুল ইসলাম।

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এমসি কলেজ ইকোনোমিকস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৭–২০২৮ মেয়াদের ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত ২৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে প্রফেসর মো. তোতিউর রহমানকে (শিক্ষাবর্ষ ১৯৮৪–৮৫) সভাপতি এবং আমিনুল ইসলামকে (শিক্ষাবর্ষ ২০১২–১৩) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আল-আমিন (২০০৯–১০) এবং অর্থ সম্পাদক হিসেবে কাওছার আহমদ (টিপু) (১৯৯১–৯২) দায়িত্ব পেয়েছেন।

সহ-সভাপতি পদে রয়েছেন দিলীপ কুমার পাল (১৯৮৩–৮৪), মো. পারভেজ আলম (১৯৮৪–৮৫), মো. দিলওয়ার হোসেন বাবর (১৯৮৬–৮৭) ও আদিবা খানম (১৯৮৬–৮৭)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সাইদুর রহমান লিমন (২০০৯–১০) ও মাসুমা আক্তার (২০০২–০৩)।

এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. খালেদ হোসেন (২০১২–১৩) এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে মো. কামরুল আনাম চৌধুরী (১৯৯২–৯৩) দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী পরিষদের সম্পাদকীয় অন্যান্য পদে দপ্তর সম্পাদক স্বপন মিয়া (২০০৬–০৭), সহ-দপ্তর সম্পাদক দ্বীন ইসলাম সাদি (২০১৪–১৫), শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম (২০০৬–০৭), সহ-শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমন আহমদ (২০১৫–১৬), সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুজ্জামান চৌধুরী (২০০৩–০৪), সহ-সাংস্কৃতিক সম্পাদক রুবেল বিশ্বাস (২০০৯–১০), সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশীদ (১৯৯৩–৯৪), সহ-সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাহবুব আহমেদ (২০০৩–০৪), প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব নাইডু (২০০২–০৩), সহ-প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল খান (২০১৫–১৬), মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া আক্তার (২০০৬–০৭), সহকারী মহিলা বিষয়ক সম্পাদক মনিষা রানী দাস (২০০৮–০৯), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অলিউর রহমান (১৯৮৪–৮৫) ও আবদুর রহিম (২০১০–১১), আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমদাদুল ইসলাম (২০০৪–০৫) এবং সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলতাফুর রহমান (২০১২–১৩) দায়িত্ব পেয়েছেন।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন এটিএম শোয়েব (১৯৮৫–৮৬), আহমদ মননুন পান্না (১৯৮৯–৯০), মো. জিল্লুর রহমান (১৯৯১–৯২), চৌধুরী নিশাতুর রহমান কোরেশী (১৯৯২–৯৩), মো. রেহান উদ্দিন (১৯৯৪–৯৫), মো. সিরাজুল ইসলাম (১৯৯৪–৯৫), বিনায়ক চক্রবর্তী (১৯৯৮–৯৯), মো. আলাউদ্দিন (২০০১–০২) ও শিশির রঞ্জন সরকার (২০০৪–০৫)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, অর্থনীতি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন আরও সুদৃঢ় করা, বিভাগের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা এবং বিভিন্ন কল্যাণমূলক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনায় নতুন পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত