জগন্নাথপুর সংবাদদাতা :: জগন্নাথপুরে ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব।
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইয়াকুব মিয়া জামিন লাভ করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আবেদন শুনানীতে জামিন মন্জুর করে বিজ্ঞ আদালত। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার একজন সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।
জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়।
২৮ জুলাই সুনামগঞ্জ বিজ্ঞা আদালতে আসামী পক্ষের জামিন শুনানী শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মন্জুর করেন।
কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, পরিকল্পিত ভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের স্বীকার। যাদের সহযোগীতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।