সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু জগন্নাথপুরে উদ্বোধন করলেন -কয়ছর আহমেদ এমপি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
আর্চ সেতু জগন্নাথপুরে উদ্বোধন করলেন -কয়ছর আহমেদ এমপি ছবি:
আর্চ সেতু জগন্নাথপুরে উদ্বোধন করলেন -কয়ছর আহমেদ এমপি ছবি:

বাংলা ভিউ ডেস্ক :

জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিলেট বিভাগের প্রথম দৃষ্টিনন্দন আর্চ সেতু।  এ সেতুটি সিলেট বিভাগের প্রথম আর্চ সেতু।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।

এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী ইউএনও ইসলাম উদ্দিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টারসহ প্রশাসনিক কর্মকর্তা, বিএনপির দলীয় নেতাকর্মী ও  বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলার সদরের নলজুর নদীর ওপর গুদামের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে রাজধানীর হাতির ঝিলের আদলে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্থ দৃষ্টিনন্দন আর্চ সেতুটির কাজ ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হয়। নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও অভিযোগ উঠে ধীরগতি কাজ শুরু হওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। ওই সময় কাজ নিয়ে উপজেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

এক পযার্য়ে স্থানীয়দের জোরালো দাবীর প্রেক্ষিতে কাজের গতি ফিরলে চলতি বছরের শুরুতেই যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে  দেওয়া হয়।  অবশেষে শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন এ আর্চ সেতুটির। 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত