বাংলা ভিউ ডেস্ক :
"ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" স্লোগানকে সামনে রেখে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯.৬.২০২৬) জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও র্যালী অনুষ্টিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র দেব এর পরিচালনায় উপস্থিত ছিলেন ১নং উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চেরাগ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নূর আনাম, আমিনুর রহমান কল্লুল ও তোফায়েল আহমেদ সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। র্যালী শেষে বিদ্যালয় চত্বরে অনেকগুলো ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানে হয়।
সংবাদ বিজ্ঞপ্তি