এক লাখ চারাগাছ রোপণের লক্ষ্য নিয়ে শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
শ্রীমঙ্গলে  ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবি:
শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবি:

মৌলভীবাজার সংবাদদাতাঃ  এক লাখ চারাগাছ রোপণের লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে শ্রীমঙ্গলে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে।’

মুজিবুর রহমান চৌধুরী আরও বলেন, ‘ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত