আগামীর বাংলাদেশ হবে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বাংলাদেশ : ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
banglaview ছবি:
banglaview ছবি:

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্য-মৈত্রীর এক ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ন্যায়পরায়ণতার অনন্য দৃষ্টান্ত। আমরা যারা বিএনপির কর্মী আমরা মনে করি মাইনুরিটি বলতে বাংলাদেশ কিছু নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সহ দেশের সকল মানুষ যারা আছেন সকলের পরিচয় আমরা বাংলাদেশী আমরা বাঙালি। বিএনপি অতীতে যে ভাবে আপনাদের পাশে ছিল এখনও সেই ভাবে আছে  এবং ভবিষ্যতেও পাশে থাকবে। আমি এই এলাকায় উন্নয়নে কাজ করে যেতে চাই তাই আপনাদের সমর্থন ও সহযোগীতা চাই। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। 
গত মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। লুনা এ সময় পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ, আনসার সদস্যদেরও সার্বিক খোঁজ খবর নেন। পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা। এছাড়াও লুনা উপজেলার সার্বজনীন ৩১ টি পূজা মন্ডপে পূজামন্ডপ কমিটির দায়িত্বশীলদের নিকট নগদ অর্থ প্রদান করেন।
 

বিষয়:

সিলেট
এলাকার খবর

সম্পর্কিত