জান্নাতুল ফেরদৌস ডলি, লন্ডন :
মানবিক চ্যারিটি সংগঠন হিউমেনিটিরিয়ান লিভস সেভিংস ট্রাস্ট এর ফুড ব্যাংক কার্যক্রম পরিদর্শন করেছেন সাবেক ডেপুটি প্রাইম মিনিস্টার এঞ্জেলা রেইনার এমপি।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে ফুড ব্যাংকের চেয়ারম্যান আশিকুর রহমান প্রধান অতিথি কে অভ্যর্থনা জানান ।
জেনারেল সেক্রেটারি মানিকুর রহমান কে সাথে নিয়ে কমিউনিটির সেবামূলক বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন তিনি।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- মেয়র প্রার্থী ফরহাদ হোসেন, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর আকতারুল আলম, দাতা সদস্য পারভেজ কোরেশী, সলিসিটর হালিম বেপারী, আবদুল মিয়া, কাউন্সিলর মোশতাক আহমেদ, কাউন্সিলর দিনা হোসেন, আবদুল আউয়াল, মানিকুর রহমান, সৈয়দ আহমেদ আলী, আশিকুর রহমান, মোহাম্মদ নাসির ও জেইন মিয়া প্রমুখ ।
প্রধান অতিথি ফুড ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । ব্যাপক পরিসরে সহযোগিতার আশ্বাস ও ট্রাস্টের সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, এ রকম মানবিক কাজের দ্বারা যেন সবসময় অব্যাহত থাকে ।
সংবাদ বিজ্ঞপ্তি