বাংলা ভিউ বিনোদন প্রতিবেদক;
ওপেন হার্ট সার্জারির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। সম্প্রতি তাকে দেখতে যান অভিনেতা চঞ্চল চৌধুরী।
বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুকে দেখতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেন তিনি।
পোস্টে চঞ্চল লেখেন, এবারের ঈদের সবচেয়ে ভালোলাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া।
জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখতে পারাটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো জানান, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং খুব দ্রুতই আবার ক্যামেরার সামনে ফিরবেন বলে আশা করছেন তিনি।
সংগৃহীত ছবি