সিলেটের শাহজালাল (রহ.) মাজারে - হেনার স্বামীর জন্য আকুতি, মাদকবিরুধী চিঠি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
সিলেটের শাহজালাল (রহ.) মাজারে - হেনার  চিঠি / সংগৃহিত-- ছবি:
সিলেটের শাহজালাল (রহ.) মাজারে - হেনার চিঠি / সংগৃহিত-- ছবি:

সিলেট প্রতিনিধি :

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে তৃতীয়বারের মতো দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় স্বামীকে নিয়ে এক নারীর লেখা আবেগঘন চিঠি পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে যা  লেখা ছিল,


“ ইয়া আল্লাহ,
আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করেছি।

যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি বিচার করিও এবং তাদের হেদায়াত করিও।

আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।


হেনা।”


প্রসঙ্গত, এর আগেও সিলেটের শাহজালাল (রহ.) মাজারের টাকা দুই বার গণনা করা হয়। এবং ওই সময় দানের টাকাগুলো মাজারের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা দেওয়া হয়।

সিলেট সহ দেশের মানুষ মাজারের এরকম হিসেবে স্বচ্ছতা নিয়ে আশায় বুক বাঁধছেন । তাদের প্রত্যাশা এরকম হিসেব প্রদান যেনো চলমান থাকে , কিছুদিন পর যেনো থেমে না যায় ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত