প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০০:৫২
এস কে এম আশরাফুল হুদা , লন্ডন :
ব্রিটেনে খেলাধুলার জন্য দীর্ঘ ৩৫ বছর শ্রম ও মেধা দিয়ে ফুটবলকে তারুণ্যের কাছে জনপ্রিয় করেছেন যে ব্যক্তি তার নাম ড. জাকির খান। তাঁর এ স্বীকৃতস্বরূপ দ্য ফুটবল এসোসিয়েশন (FA) তাকে ববি মুর এওয়ার্ড প্রদান করে। তৃণমূলে ফুটবলের এই জাগরণের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
২৮ আগস্ট পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশী ফাস্ট সিটিজেনস এলায়েন্স আয়োজন করে একটি সংবর্ধনা অনুষ্ঠান। ড. জাকির খানকে উষ্ণ ফুলের শুভেচ্ছায় হৃদয় নিংড়ানো অনুভূতি প্রকাশ করেন অতিথিরা । এতে সভাপতিত্ব করেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র ও উক্ত সংগঠনের সভাপতি, কাউন্সিলর পারভেজ আহমেদ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াছ মিয়া।
অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ট্রেজারার ও টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ, মিডিয়া ও কমিউনিকেশন অফিসার শেরওয়ান চৌধুরী, ফারুক চৌধুরী, রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর জোসনা ইসলাম, সাইদুল আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি