ক্রয়ডনে সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে সংবর্ধনা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
 ছবি:
ছবি:

বাংলা ভিউ ডেস্ক :
লন্ডনের ক্রয়ডনে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে সংবর্ধনা ।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) যুক্তরাজ্যের লন্ডনের ক্রয়ডন টাউন হলে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার প্রদান সম্পাদক সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে সংবর্ধনা জানানো হয়।

ক্রয়ডনের সিভিক মেয়র মোহাম্মদ ইসলাম এবং সাবেক মেয়র বর্তমান ক্রয়ডন কাউন্সিলর হুমায়ুন কবীরের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব লন্ডনের বাংলাদেশি
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতির উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন -সাংবাদিক- সম্পাদক বকসি ইকবাল আহমেদ দীর্ঘদিন যাবত সাংবাদিকতার এ মহান পেশায় আছেন। সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি বা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরে মানুষকে সচেতন করে যাচ্ছেন।

বক্তারা আরো বলেন- এই বয়সে এসেও বকসি ইকবাল আহমেদ বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতি আন্তরিক সম্মান রইলো।
সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত