রাহি আহমেদ ইমন, বাংলা ভিউ ডেস্ক : সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। অন্যদিকে, রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।
রাহি আহমেদ ইমন, বাংলা ভিউ ডেস্ক : বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব বিদ্যমান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ...
মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে : যুক্তরাজ্যের পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র, কাউন্সিলর আব্দুল কাদিরের আমন্ত্রণে লর্ড মেয়র...
রাহি আহমেদ ইমন, বাংলা ভিউ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় নিজের পক্ষে লড়তে যুক্তরাজ্যের দুই আইনজীবীকে নিয়োগ দিতে...
মুহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি : 'থিংক বাংলাদেশ’ স্লোগানে — প্যারিসে এনআরবি ওয়ার্ল্ড সামিটের সংবাদ সম্মেলন, ডিসেম্বরে ঢাকায় ৫০টি দেশের...
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানাল বাংলাদেশ
জিয়াউল ইসলাম সৈয়দ, বাংলা ভিউ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিকের...
'এআই ফোর্স' গঠন করার ঘোষণা - ডোনাল্ড ট্রাম্প
বাংলা ভিউ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) খাতের নিয়ন্ত্রণে 'এআই ফোর্স' গঠন করার ঘোষণা দিয়েছেন।...
ফ্রান্সে একজন করে অভিবাসী ফেরাতে ব্রিটিশ সরকারের গড়ে প্রায় ৫৬ হাজার পাউন্ড খরচ
সাজিদুর রহমান : ব্রিটেনে অভিবাসী ফেরাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বশীলরা, অনুসন্ধানে দেখা গেছে এটা নতুন কিছু নয়, দীর্ঘ দিনের সমস্যা। কিন্তু...
ফ্রান্সে একজন করে অভিবাসী ফেরাতে ব্রিটিশ সরকারের গড়ে প্রায় ৫৬ হাজার পাউন্ড খরচ
সাজিদুর রহমান : ব্রিটেনে অভিবাসী ফেরাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বশীলরা, অনুসন্ধানে দেখা গেছে এটা নতুন কিছু নয়, দীর্ঘ দিনের সমস্যা। কিন্তু...
প্যারিসে নানা আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন
মুহাম্মদ হাফিজুর রাহমান (প্যারিস) ফ্রান্স থেকে : প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির সংবাদ পরিবেশনে এক দশকের গৌরবময় পথচলা...