নানা আয়োজনে জমে উঠেছে লন্ডনে বাংলাদেশ বইমেলা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
লন্ডনে ২৭ জুন শুরু হওয়া দুদিনব্যাপি বই মেলায় প্রথম দিনের দৃশ্য / বাংলা ভিউ - ছবি:
লন্ডনে ২৭ জুন শুরু হওয়া দুদিনব্যাপি বই মেলায় প্রথম দিনের দৃশ্য / বাংলা ভিউ - ছবি:

এস কে এম আশরাফুল হুদা :

প্রবাস জীবনের ব্যস্ততার ভিড়ে থেকেও যখন আমরা নিজেদের ভাষা, সাহিত্য আর সংস্কৃতির শেকড় খুঁজে ফিরি, তখন বাংলাদেশ বইমেলার মতো আয়োজন আমাদের কাছে হয়ে ওঠে প্রাণের উৎসব।

২৭ জুন শুরু হওয়া দুদিনব্যাপি বই মেলা শেষ হবে ২৮ জুন। স্থান -পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বইমেলা ২০২৬। আয়োজন করছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য ।

একুশে পদকপ্রাপ্ত , আবৃত্তিশিল্পী,  ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী সহ যুক্তরাজ্যের অনেক গুণী লেখকদের উপস্থিতিতে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বর্তমান সভাপতি কবি মোহাম্মদ ইকবাল জানান- এই সংগঠন, যা প্রতিষ্ঠার শুরু থেকেই প্রবাসী বাঙালির সাহিত্য ও সংস্কৃতির ধারক ও বাহক হয়ে আছে। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। তখন বিলেতের একঝাঁক কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একত্র হয়ে সিদ্ধান্ত নেন, প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা জিইয়ে রাখতে হবে, পরবর্তী প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে হবে। এই ধারাবাহিকতা অব‍্যাহত রাখতে দুদিন ব‍্যাপী এই বইমেলা।


সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর বর্তমান সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় জানান - লেখক পাঠকদের উপস্থিতিতে বইমেলাকে রঙিন করে তোলে বইমেলা হয়ে ওঠেছে।
এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী জীবনের এক বৃহৎ উৎসব। বাংলাদেশ বইমেলা শুধু পাঠক আর লেখকের মিলনমেলা নয়; এটি গড়ে উঠেছে প্রবাসী জীবনের স্মৃতি, অভিজ্ঞতা আর নতুন প্রজন্মকে ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত রাখার একটি অনন্য উদ্যোগ হিসেবে।
 

বইমেলা ঘুরে দেখা গেছে - বাংলাদেশ ও যুক্তরাজ্যের নামকরা প্রকাশনী এখানে স্টল সাজায়। অনেকগুলো নতুন বই প্রকাশিত হয়েছে। লেখকের সঙ্গে পাঠকের সরাসরি আলাপ হয়। মুক্তমঞ্চে চলে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, সংগীত। এভাবেই বইমেলা হয়ে ওঠে প্রবাসী পরিবারের জন্য এক মিলনমঞ্চ, যেখানে সবাই খুঁজে পান নিজের শেকড়ের টান।

এ মেলার আরেকটি বিশেষ দিক হলো প্রতি বছরের ন‍্যায় গুণী একজন কবিকে সাহিত্য পদক ২০২৬ প্রদান করা হয়। এবছর সাহিত্য পদক ২০২৬ পেয়েছেন কবি মাশূক ইবনে আনিস।

সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ‍্য থেকে এবছর গুণীজন সম্মাননা ২০২৬ পেয়েছেন গবেষক ফারুক আহমদ ।

এছাড়া বেস্ট পারফর্মিং মেম্বার অ‍্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন উপস্থাপক হেনা বেগম ও নুরজাহান শিল্পী।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত