কবি জান্নাতুল ফেরদৌস ডলির কাব‍্যগ্রন্থ- মনের সীমানা নেই,__ আত্মঅনুসন্ধানের কাব্যিক প্রকাশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
জান্নাতুল ফেরদৌস ডলির- মনের সীমানা নেই কাব‍্যগ্রন্থ এর প্রচ্ছদ ছবি:
জান্নাতুল ফেরদৌস ডলির- মনের সীমানা নেই কাব‍্যগ্রন্থ এর প্রচ্ছদ ছবি:

কবি জান্নাতুল ফেরদৌস ডলির কাব‍্যগ্রন্থ- মনের সীমানা নেই,__ আত্মঅনুসন্ধানের কাব্যিক প্রকাশ

মুহাম্মদ শাহেদ রাহমান :

মনের সীমানা নেই' হলো কবি  জান্নাতুল ফেরদৌস ডলি-এর লেখা একটি আধুনিক দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে মূলত সীমাহীন মানবমনের অনুভূতি, সময় ও আত্মঅনুসন্ধানের নান্দনিক ও কাব্যিক প্রকাশ তুলে ধরা হয়েছে।

এ কাব্যগ্রন্থ এর মূল বিষয় ও বৈশিষ্ট্য আধুনিক কবিতা: এটি সমসাময়িক আধুনিক বাংলা কবিতার ধারার একটি সৃষ্টি। মূলভাব- মানবমনের গভীর আবেগ, বিস্তার ও আত্মোপলব্ধি এর মূল সুর।
"মনের সীমানা নেই" কথাটির সহজ অর্থ হলো মানুষের মন স্বাধীন, এর কোনো বাধা বা শেষ নেই। এর মূল ভাবগুলো হলো কল্পনাশক্তি অসীম, অনুভূতির গভীরতা এবং চিন্তার অবাধ স্বাধীনতা।

মনের স্বাধীনতার রূপ অনেক অনেক— কল্পনা, চিন্তা-ভাবনায় বা অনুরাগে যা ফুটে ওঠে। অবাধ্য কল্পনা, অনুভূতির গভীরতা এবং শারীরিক ও মানসিক দূরত্ব। শরীর এক জায়গায় থাকলেও মন অন্য কারও বা অন্য কোনো স্থানে পৌঁছে যেতে পারে।
যা কবি জান্নাতুল ফেরদৌস ডলির এই সদ‍্য প্রকাশিত কাব‍্যগ্রন্থ  "মনের সীমানা নেই" পাঠ করলে বুঝা যেতে পারে।
বইটি প্রকাশক ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ৩৮ বাংলা বাজার, ঢাকা ১১০০। প্রচ্ছদ এঁকেছেন রহমান মিঠু। মূল‍্য  ২২০ টাকা। এ বইটি উৎসর্গ করেছেন কবি তাঁর বাবা মো. আব্দুল ওয়াদুদ কে। উৎসর্গে কবি ক”টি লাইন লিখেছেন, যার প্রথম লাইন হলো “যার উপস্থিতি শব্দে নেই, তবু অনুভবে ভরা”।

৬৪ পৃষ্ঠার এই গ্রন্থে কবিতা রয়েছে ৪৪ টি। এ গ্রন্থের প্রথম কবিতা হলো “ মনের সীমানা নেই” । দ্বিতীয় কবিতা “ হৃদয়ের স্পন্দন “। এ কবিতায় প্রথম দু লাইনে —কবি জান্নাতুল ফেরদৌস লিখেছেন- আমার হৃদয়ের স্পন্দন প্রাণের প্রাণ ভোমরা/ সপনে এক নজর দেখতে হই বেপানা/ …
শেষের দিকে লিখেছেন— আপনি হলেন বিশ্বের পথপ্রদর্শক জাতির কল‍্যাণের রহমত/ আপনি যে আমার সাধনা দেহের অক্সিজেন হযরত মুহাম্মদ (সা.) । পুরো এ কবিতাটিতে কবি ডলি— প্রিয় নবী
হযরত মুহাম্মদ (সা.) এর কথা তুলে এনেছেন, প্রশংসা করেছেন।
অর্থাৎ এ কবিতাকে নাতে রাসুল বলা যায়।
আমরা জানি— নাতে রাসুল হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর গুণকীর্তন, প্রশংসা এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে রচিত বিশেষ ধরনের কবিতা বা সংগীত।
যা এই কবিতায় কবি জান্নাতুল ফেরদৌস তাই করেছেন বলা যায়।
পরের কবিতা শিরোনাম হলো “ রিস্টার্ট প্রেম”। এখানে কবিতার নামকরণে বাংলা ও ইংরেজি শব্দের ব্যবহারে কবির আরো সতর্ক থাকা উচিত ছিল।

এ বইটি পড়লে আরো অনেক ভাল ভাল কবিতা পাঠ করতে পারবেন।
প্রিয় পাঠক — আপনারা জানেন নিয়মিত কবিতা পাঠ করলে মনের শান্তি বাড়ে, সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং আবেগ ও ভাষা সম্পর্কে আমাদের বোঝাপড়া আরও গভীর হয়। এরজন‍্য বলি বই পড়ুন। এই বইটিও সংগ্রহ করে পড়ুন।

এই বইটিতে আরো অনেক কবিতা রয়েছে— যেমন: কী হবে পূর্ণতা দিয়ে, প্রেম কিন্তু অসময়ে, আমার বাংলাদেশ, এক টুকরো হাসি, ভুগছি গভীর বিষণ্ণতায়, কিসের ভয়, বিবেক, ত্বকের রঙের উর্ধ্বে,

যেদিন আমি আর আসিনি, অতীত, গুণবতীর গুণবান, বিলাসী, আশ্রয়, প্রবাসে মায়ের আঁচল, এক দেখা, স্বপ্নের রাজ‍্য লন্ডনে, হৃদয়ের ঘুম ভাঙ্গে যে ছোঁয়ায় ও ডিজিটাল একাকীত্ব সহ ৪৪ টি কবিতা রয়েছে এ গ্রন্থে।

বিশেষ করে পৃষ্টা নং ২৫ এ আছে কবিতা- ত্বকের রঙের উর্ধ্বে। এ কবিতায় কবি জান্নাতুল ফেরদৌস ডলি লিখেছেন- আমি শুধু মানুষ/ ত্বকের সীমান্ত পেরিয়ে/ রঙের দেয়ালের ওপারে দাঁড়িয়ে/ বর্ণবাদের বিরুদ্ধে কথা বলি।

এ কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।  মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং ত্বকের রঙ বা জাতির ভেদাভেদ না মেনে সবার সমান অধিকারের পক্ষে কথা বলা। এটি বর্ণবাদ বা জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে একটি প্রতিবাদের ভাষা — এই কবিতা।


এ কাব‍্যগ্রন্থে অনেকগুলো প্রেমের কবিতা আছে। অনেক পাঠক আছেন প্রেমের কবিতা বেশী ভালবাসেন। এই গ্রন্থ- “ হৃদয়ের ঘুম ভাঙে যে ছোঁয়ায় “ এ কবিতাটিও পড়বেন।

কবি প্রবাসে থেকেও নিজের দেশকেও ভুলে যাননি। অনেকগুলো কবিতা লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিকে নিয়ে, ফুটিয়ে তুলেছেন মনের কথা, দেশপ্রেম।
এ গ্রন্থের সর্বশেষ কবিতাটি হলো- “কবি মানে শতরুপ”।
কবি লিখেছেন- কবি মানে শতরুপ— নেই কোন নির্দিষ্ট সীমারেখা / নিয়মের খাঁচায় তাকে কেউ কোনদিন রাখতে পারে না একা।
এ কবিতায় কবির রূপ ও স্বাধীনতা তুলে এনেছেন তাঁর নিজের মনের মতো করে। কবি হৃদয়ের সংবেদনশীল ভাষাচিত্র প্রকাশ করেছেন।

এ কাব্যগ্রন্থে কবি জান্নাতুল ফেরদৌস প্রতিটি কবিতায় ভিন্নরূপে উপস্থাপন করেছেন।
কারণ কবিতা এক বিশেষ ধরনের সাহিত্য শিল্প। সৌন্দর্য সৃষ্টিই কবিতার মূল উদ্দেশ্য। এইজন্য কবিতায় কবির সুগভীর আন্তরিকতা, বিষয় তন্ময়তা।

এ গ্রন্থে কবি শব্দকে ব্যবহার করে এক ধরনের গুণপনা সৃষ্টি করেছেন যা পাঠকের হৃদয়াবেগকে উদ্বুদ্ধ করবে আশাকরি।
তরুণ কবি জান্নাতুল ফেরদৌস ডলির এ বইটির পাঠক প্রিয়তা কামনা করছি।

গ্রন্থালোচক-
লেখক মুহাম্মদ শাহেদ রাহমান
সাবেক অধ্যক্ষ-
সৈয়দপুর আদর্শ কলেজ, জগন্নাথপুর।
সভাপতি : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত