কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ যুবক নিহত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার নিহত পাঁচ যুবকের  সংগৃহিত ছবি:
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার নিহত পাঁচ যুবকের সংগৃহিত ছবি:

বাংলা ভিউ ডেস্কঃ  কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন।

রবিবার (২১ জুন)  কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতেরও একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির। তারা সকলেই একসাথে কাজ করতেন বলে জানা গেছে।

জানা যায়, রবিবার বাসা থেকে বের হয়ে একসাথে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ ও ভারতীয় আরেকজন নাগরিক।

কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। তখন ঘটনাস্থলেই প্রাণ হারাণ তারা। একই দুর্ঘটনায় একজন ভারতীয় গাড়ি চালকও নিহত হয়েছেন।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত