সিলেটের শাহজালাল (রহ.)-এর মাজারে ডেগ ও দানবাক্স খুলে প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে সবার উপস্থিতিতে  টাকা গণনার ছবি:
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে সবার উপস্থিতিতে টাকা গণনার ছবি:

সিলেট প্রতিনিধি :

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগ আর নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে টানা চার ঘণ্টা গণনা করে প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে। এ ছাড়া ৭ আনা স্বর্ণালংকার এবং সৌদি রিয়ালও মিলেছে।

সোমবার (২২ জুন ২০২৬) গণনা শেষে সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে দানের টাকার আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক (গতকাল প্রত্যাহার করা) মো. সারওয়ার আলমের উদ্যোগে মাজারে তিনটি ডেগ ও একটি ছোট দানবাক্স সিলগালার পাশাপাশি নতুন করে চারটি দানবাক্স বসানো হয়। চার দিন পর আজ বেলা দুইটায় এসব ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা করা হয়।

জেলা প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশ-বিদেশের ধর্মপ্রাণ ভক্ত, অনুরাগীরা প্রতিদিনই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে আসতবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারসহ ছুটির দিনগুলোতে প্রচুরসংখ্যক মানুষ এখানে আসেন। এ সময় তাঁরা টাকাসহ নানা সম্পদ মাজারে দান করেন। তবে মাজারের ৭০০ বছরের ইতিহাসে কখনোই দানের হিসাব প্রকাশ্যে গণনা করা হয়নি।

টাকা গণনার আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম যান। পরে বেলা দুইটায় দানবাক্সগুলো খোলা হয়। টাকা গণনার শেষ পর্যায়ে ডিসি মাজার এলাকা ছাড়েন। পরে সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকদের দানের টাকার হিসাব আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত