যুক্তরাজ্যে ষাটোর্ধ্ব বয়সে আবারও গ্রাজুয়েশন, লন্ডনে সংবর্ধিত সৈয়দ জহুরুল হক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হক সহ অন্যরা ছবি:
সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হক সহ অন্যরা ছবি:

সাজিদুর রহমান, লন্ডন :

বাংলাদেশের সাবেক শিক্ষক, বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত, শিক্ষাবিদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ জহুরুল হক (ডিপিএসআই) যুক্তরাজ্যের কেন্টারবারী ইউনিভার্সিটি থেকে আবারও এই ষাটোর্ধ্ব বয়সে গ্রাজুয়েশন সম্পন্ন করায় লন্ডনের দর্পণ বুক ক্লাবের আয়োজনে বিশিষ্টজনদের উপস্থিতিতে তাকে সম্মাননা প্রদান করা হয়।

 

বুধবার (২২ জুলাই) বিকেলে পূর্ব লন্ডনে দর্পণ বুক ক্লাবের কার্যালয়ে বুক ক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক, কবি রহমত আলীর সভাপতিত্বে এ প্রীতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক অধ্যক্ষ, লেখক-সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান এবং সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আফজল হোসেন সিদ্দিক ।

কবি, সাংবাদিক রহমত আলীর স্বাগত বক্তব‍্যে শুরু হওয়া অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হকের জীবনী পাঠ করেন যুক্তরাজ্যে সফররত সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রফেসর মোয়াজ্জম হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ব্রিকলেন ট্রাস্টের চেয়ার ও দর্পণ বুক ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম, প্রবীণ কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাবেক কাউন্সিলর উসমান গনি, লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, গবেষক ডক্টর আনসার আহমদ উল্লাহ, অধ্যাপক সাজিদুর রহমান, প্রিন্সিপাল সানোয়ার আলী কয়েছ।

অন‍্যান‍্যদের মধ‍্যে আরও বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাজমুল হুদা, আবুল বাশার, নাহিদ জায়গীরদার, বিবিএন সম্পাদক কবি সাজ্জাদ হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফারুক আহমদ, নুরুল হক ও ফজলু আহমদ প্রমুখ। 

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক সৈয়দ জহুরুল হককে উত্তরীয় পরিয়ে দেন অতিথি শাহ মুনিম ও আহবাব হোসেন। সার্টিফিকেট তুলে দেন কবি রহমত আলী ও কবি ইমদাদুন খানম। ক্রেস্ট তুলে দেন ডক্টর আনসার আহমেদ উল্লাহ ও নাজমুল হুদা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত