বাংলা ভিউ ডেস্কঃ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিরাই প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ৩১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১১টায় দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত। বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং সাধারণ জ্ঞান—এই ছয়টি বিষয়ে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে দিরাই প্রেসক্লাবের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। আশা করি, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দিরাই প্রেসক্লাবের এ মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে, প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের জন্য দিরাই প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন বলেন,...
সুনামগঞ্জ প্রতিনিধি : সময়ের প্রয়োজনে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে সাংবাদিকতার প্রথাগত সংজ্ঞা বদলে গেছে।...
রিয়াজ রহমান, জগন্নাথপুর : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের জহিরপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয়...
আব্দুল বাছির, বাংলা ভিউ প্রবাস ডেস্ক : লন্ডনে ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের বিজিএম ও ইলেকশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে...
বাংলাভিউ, জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় বিশ্বনাথের শাহরিয়ার হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল)...