খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
 ছবি:
ছবি:

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বাদমাগরিব উপজেলার গোয়ালা বাজারস্থ প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল জলিল জিলু, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লোকমান আহমদ, গোয়ালাবাজার ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি বশির আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, প্রেসক্লাবের সদস্য সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি আবু হানিফা, সহ-সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন ও সিলেটের দিনকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি শুয়েব আহমদ। দোয়া মাহপিলে মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বহী সদস্য কাজী আবুল কালাম আজাদ।
 

এলাকার খবর

সম্পর্কিত