সিলেটে শাবি প্রেসক্লাবের সাথে বাইনারি সাস্টের মতবিনিময়

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
 ছবি:
ছবি:

সিলেট প্রতিনিধি : 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন শাবি প্রেসক্লাব ও আইটি সংগঠন  বাইনারি সাস্টের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে চারটায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাইনারি সাস্টের সভাপতি মিনহাজুল খান, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি এস এম আশিকুর রহমান, ডিরেক্টর অব ট্রেনিং তন্ময় হাসান শপথ এবং পাবলিকেশন সেক্রেটারি মো. মারুফ হোসেন।

মতবিনিময়কালে বাইনারি সাস্টের সভাপতি মিনহাজুল খান বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাইনারি সাস্ট নিয়মিতভাবে আইটি লিটারেসি, লিগ্যাসি এবং আইটি সিকিউরিটি সংক্রান্ত নানা গঠনমূলক ইভেন্টের আয়োজন করে আসছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের এই ধারাবাহিক পথচলায় শাবি প্রেসক্লাবকে আমরা সবসময় আমাদের পাশে পাব।"

সমাপনী বক্তব্যে বাইনারি সাস্টেকে ধন্যবাদ জানিয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, "বাইনারি সাস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন। শিক্ষার্থীদের আইটি খাতে দক্ষ করে তুলতে তাদের আয়োজিত সকল ইতিবাচক কার্যক্রমে শাবি প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে।" সভায় শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক ও সাধারণ সদস্যবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত