টাওয়ার হ‍্যামলেটসে অ্যাসপায়ার পার্টির ৩৩ আসন লাভ, সকল বিজয়ীদের তালিকা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
টাওয়ার হ‍্যামলেটসে অ্যাসপায়ার পার্টির বিজয়ীরা ছবি:
টাওয়ার হ‍্যামলেটসে অ্যাসপায়ার পার্টির বিজয়ীরা ছবি:

জান্নাতুল ফেরদৌস ডলি, যুক্তরাজ‍্য :

লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস ২০২৬ এর নির্বাচনে ওয়ার্ডভিত্তিক ৪৫টি ফলাফল এসেছে। দেখা গেছে টাওয়ার হ‍্যামলেটসে অ্যাসপায়ার পার্টি এককভাবে সবচেয়ে বেশি ৩৩ আসন লাভ করেছে।

৭ মে ২০২৬ খ্রি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাচন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে ৮ মে ও ৯ মে। ৮ মে মেয়র প্রতিযোগির ফলাফলে লুৎফুর রহমান চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লেবারপার্টির সিরাজুল ইসলাম  

দলভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে, এ কাউন্সিল জুড়ে অ্যাসপায়ার পার্টি এককভাবে সবচেয়ে বেশি আসন অর্জন করেছে। 

নিম্নে দলভিত্তিক ফলাফল উপস্থাপন করা হলো—

নির্বাচনের দলভিত্তিক ফলাফল ও বিজয়ীদের নাম দেওয়া হলো—

অ্যাসপায়ার: ৩৩ আসন — ৩২.২৫% ভোট।
গ্রিন পার্টি : ৫ আসন — ২২.৮৩% ভোট।
লেবার পার্টি : ৫ আসন — ২২.৬৭% ভোট।
লিবারেল ডেমোক্র্যাটস: ১ আসন — ৪.৮৩% ভোট।
কনজারভেটিভ পার্টি : ১ আসন — ৪.৭৯% ভোট।
রিফর্ম ইউকে: ০ আসন — ৫.৯০% ভোট।
টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস: ০ আসন — ৪.১৩% ভোট।
স্বতন্ত্র প্রার্থী: ০ আসন — ২.২৮% ভোট।
ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশালিস্ট কোয়ালিশন : ০ আসন — ১%-এর কম ভোট।
দ্য ফরওয়ার্ড পার্টি : ০ আসন — ১%-এর কম ভোট।

এই ফলাফল থেকে স্পষ্ট বোঝা যায়, অ্যাসপায়ার পার্টি এককভাবে পরিষদের নিয়ন্ত্রণে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে গ্রিন পার্টি ও লেবার পার্টি সমান সংখ্যক আসন পেলেও তারা যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে।

নির্বাচনের সামগ্রিক চিত্রে দেখা যায়, মোট ৪৫টি কাউন্সিল আসনের মধ্যে অ্যাসপায়ার পেয়েছে ৩৩টি আসন। গ্রিন পার্টি ও লেবার পার্টি উভয়েই ৫টি করে আসন পেয়েছে।

লিবারেল ডেমোক্র্যাটস পেয়েছে ১টি এবং কনজারভেটিভ পার্টিও ১টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দলগুলো কোনো আসন জিততে পারেনি।

অ্যাসপায়ার পার্টির শক্ত অবস্থান
অ্যাসপায়ার (Aspire) টাওয়ার হ্যামলেটসের প্রায় অধিকাংশ ওয়ার্ডে শক্ত অবস্থান তৈরি করেছে।

বিশেষ করে হোয়াইটচ্যাপেল, বেথনাল গ্রিন ইস্ট ও ওয়েস্ট, ব্ল্যাকওয়াল অ্যান্ড কুবিট টাউন, ক্যানারি ওয়ার্ফ, ল্যান্সবেরি, মাইল এন্ড, স্টেপনি গ্রিন এবং শ্যাডওয়েলসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তারা এককভাবে তিনজন করে কাউন্সিলর জয়ী করেছে।

 

টাওয়ার হ্যামলেটসের ৪৫টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ ফলাফল তুলে ধরা হলো—

হোয়াইটচ‍্যাপল (Whitechapel) :
শফি আহমেদ (অ্যাসপায়ার), আবুলকাশেম মোহাম্মদ হেলাল (অ্যাসপায়ার), কামরুল হুসাইন (অ্যাসপায়ার)

স্পিটালফিল্ডস এন্ড বাংলাটাউন (Spitalfields & Banglatown): 
সুলুক আহমেদ (অ্যাসপায়ার), ফয়সল আহমেদ (অ্যাসপায়ার)

উইবার্স (Weavers): 
কবির আহমেদ (অ্যাসপায়ার), আমিনা আলী (লেবার পার্টি)

বেথনাল গ্রীন ইস্ট (Bethnal Green East):
সৈয়দ তারেক আব্দুল্লাহ (অ্যাসপায়ার), হালিমা ইসলাম (অ্যাসপায়ার), আহমদুল কবির (অ্যাসপায়ার)

বেথনাল গ্রীন ওয়েস্ট  (Bethnal Green West):
মুস্তাক আহমেদ (অ্যাসপায়ার), আবু তালহা চৌধুরী (অ্যাসপায়ার), আমিন রহমান (অ্যাসপায়ার)

ব্লাকওয়াল এন্ড কোবিট টাউন (Blackwall & Cubitt Town): 
আহমদুর রহমান খান (অ্যাসপায়ার), মিনারা খাতুন (অ্যাসপায়ার), বেলাল উদ্দিন (অ্যাসপায়ার)

বো ইস্ট (Bow East):
ম্যাডস চার্চহাউস (গ্রিন পার্টি), জোনাথন পার্সেল (গ্রিন পার্টি), অটিলি ডেইজি সুইনিয়ার্ড (গ্রিন পার্টি)

বো ওয়েস্ট  (Bow West):
রুপার্ট জর্জ (গ্রিন পার্টি), মার্টিন জন পার্কার (গ্রিন পার্টি)

বো  নর্থ (Bromley North):
মোহাম্মদ ইলিয়াস (অ্যাসপায়ার), আব্দুল মান্নান (অ্যাসপায়ার)

ব্রোমলি সাউথ (Bromley South): 
বদরুল ইসলাম চৌধুরী (অ্যাসপায়ার), শুবো হুসাইন (লেবার পার্টি)

ক‍্যানরী ওয়ার্ফ (Canary Wharf):
সাঈদ আহমেদ (অ্যাসপায়ার), মাইউম তালুকদার (অ্যাসপায়ার)

আইল্যান্ড গার্ডেন (Island Gardens) :
পিটার গোল্ডস (কনজারভেটিভ), সাদিকুর রহমান (অ্যাসপায়ার)

ল‍্যান্সবারি (Lansbury):
ফয়সল আহমেদ (অ্যাসপায়ার), ইকবাল হোসেন (অ্যাসপায়ার), আবুল মনসুর (অ্যাসপায়ার)

লাইমহাউজ (Limehouse):
ডেভিড জন এডগার (লেবার পার্টি)

মাইল এন্ড (Mile End) :
রৌজি খানম (অ্যাসপায়ার), মোহাম্মদ হাসান মাহমুদ (অ্যাসপায়ার), মোহাম্মদ ওমর মেহেদী (অ্যাসপায়ার)

পপলার (Poplar):
গুলাম কিবরিয়া চৌধুরী (অ্যাসপায়ার)

শ‍্যাডওয়েল (Shadwell):
রাবিনা খান (লিবারেল ডেমোক্র্যাটস), মোহাম্মদ হারুন মিয়া (অ্যাসপায়ার)

সেন্ট ডানস্টান্স (St Dunstan’s):

শফিক ইসলাম (অ্যাসপায়ার), শেনালি মিয়া (অ্যাসপায়ার)

সেন্ট ক‍্যাথারিন্স এন্ড ওয়ারিং (St Katharine’s & Wapping): 

ভিক্টোরিয়া ফ্লেয়ার লুপটন (লেবার পার্টি), আবদাল উল্লাহ (লেবার পার্টি)

স্টেপটি গ্রীন (Stepney Green):
সাবিনা আক্তার (অ্যাসপায়ার), আব্দুল ওয়াহিদ আলী (অ্যাসপায়ার)

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত