ঢাকায় -জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন, বিজয়ী যারা

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
 ছবি:
ছবি:

বাংলা ভিউ ডেস্ক : 

ঢাকায় বসবাসকারী বৃহত্তর সিলেটবাসীর সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন ৩১ জানুয়ারি ২০২৬, শুক্রবার রাজধানী ঢাকার বিয়াম মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে বর্তমান সভাপতি সিএম কয়েস সামি এবং অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদারের নেতৃত্বে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

৩৫টি পদের এই নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর কয়েস সামির প্যানেল ১৩টি পদ পেলেও ডা. কামরুল ইসলাম তরফদারের প্যানেল ২২টি পদে জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার ৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামী পেয়েছেন ৫৮৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে এডভোকেট জসিম উদ্দিন আহমদ ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ড. জিয়াউল ইসলাম মুন্না পেয়েছেন ৭২১ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন—মো. এহছানে এলাহী (জালালাবাদ), তোফায়েল খান (সিলেট), আব্দুল মজিদ চৌধুরী (মৌলভীবাজার), আকবর হোসেন মঞ্জু (সুনামগঞ্জ), আনোয়ার হোসেন চৌধুরী (হবিগঞ্জ) ও ডা. সামিয়া মুবিন (মহিলা)।

অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন ও এডভোকেট আবুল কালাম, দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম, শিক্ষা-সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে নেছার আলী, ক্রীড়া-চিত্তবিনোদন ও সংস্কৃতি সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা, আন্তর্জাতিক-প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী এবং প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির নির্বাচিত হয়েছেন।

সদস্য (জালালাবাদ) পদে নির্বাচিত হয়েছেন—আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, বিচারপতি ড. আবু তারিক, তাহমিনা আহাদ রোজি, লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম, সোনাহর আলী (শরীফ), আব্দুল মুকিত ও সিরাজুল ইসলাম শামীম।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—আল আজাদ ও ইস্তেজার চৌধুরী (সিলেট), মলিক আহসান সামি ও মোকাম্মেল চৌধুরী মেনন (সুনামগঞ্জ), ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ও হাবিবুর রহমান বাবলা (মৌলভীবাজার) এবং আফছার চৌধুরী ও আব্দুল মজিদ (হবিগঞ্জ)।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত