যুক্তরাজ‍্যে কিডারমিনস্টারে প্রথম বাংলাদেশি মেয়র সাজু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
ছবিতে দায়িত্ব গ্রহণের পর মেয়র সাজু  --সংগ্রহ ছবি:
ছবিতে দায়িত্ব গ্রহণের পর মেয়র সাজু --সংগ্রহ ছবি:

এস কে এম আশরাফুল হুদা, যুক্তরাজ‍্য:

যুক্তরাজ‍্যে কিডারমিনস্টারের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র সাজু ।

যুক্তরাজ্যের কিডারমিনস্টার টাউন কাউন্সিলের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সাজু  মিয়া।

সম্প্রতি অনুষ্ঠিত কাউন্সিলের বার্ষিক সভা ও ‘মেয়র মেকিং’ অনুষ্ঠানে তাঁকে আগামী এক বছরের জন্য মেয়র নির্বাচিত করা হয়। 

সভায়  কাউন্সিলর জন বেকিংহামকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়েছে।

কিডারমিনস্টার টাউন কাউন্সিলের ইতিহাসে প্রথম জাতিগত সংখ্যালঘু মেয়র হিসেবে নির্বাচিত হয়ে সাজু  মিয়া নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

স্থানীয়ভাবে এ নির্বাচনকে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে শাজু মিয়া তাঁর ব্যক্তিগত পথচলার কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে তিনি বিদায়ী মেয়র কাউন্সিলর ডগ হাইন ও তাঁর স্ত্রী রস হাইনের প্রশংসা করেন।

তিনি বলেন, গত এক বছরে তাঁরা শহর ও স্থানীয় কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সাজু মিয়া জানান, মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দুটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করবেন।

এর একটি ‘কিডারমিনস্টার অ্যান্ড ডিস্ট্রিক্ট ইয়ুথ ট্রাস্ট’, যা তরুণদের দক্ষতা ও সম্ভাবনা বিকাশে কাজ করে।

অন্যটি ‘হেল্প’ নামের একটি স্থানীয় চ্যারিটি, যারা ওয়াইর ফরেস্ট এলাকায় গৃহহীন ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত