বালাগঞ্জের কৃতিসন্তান ফরহাদ হোসেন লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়েছেন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
লন্ডন বরো অব নিউহাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন ছবি:
লন্ডন বরো অব নিউহাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন ছবি:



জান্নাতুল ফেরদৌস ডলি, যুক্তরাজ‍্য :

যুক্তরাজ‍্যে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত থেকে লন্ডন বরো অব নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন সিলেটের বালাগঞ্জের  কৃতিসন্তান ফরহাদ হোসেন।

মূলধারার রাজনীতিতে লেবার পার্টির প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
তিনি ব্রিটেনে মূলধারার রাজনৈতিক দলের মনোনয়নে লন্ডন বরো অব নিউহাম কাউন্সিলের নির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র ফরহাদ হোসেন।

শুক্রবার (৮মে) বিকেলে লন্ডনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন ফরহাদ হোসেন।
তিনি পেয়েছেন ২৫ হাজার ৫৩৮ ভোট।
তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জা পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট।

রাজনীতির পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন ফরহাদ হোসেন। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি পরিচিতি অর্জন করেন।
নির্বাচনী প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

জয়লাভের পর ফরহাদ হোসেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিজয় পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তাঁর এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক সম্পৃক্ততারও স্বীকৃতি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত