সিলেট সীমান্তে পৃথক অভিযান : বিপুল পরিমানে ভারতীয় পণ্য জব্দ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে : ০ বার
সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে  বিজিবি । সংগ্রহীত ছবি:
সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি । সংগ্রহীত ছবি:

সিলেট প্রতিনিধি : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিজিবির ১৯ ও ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম, লালাখাল, সোনারখেওড় ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, ফল, কম্বল, প্রসাধনসামগ্রী, সবজি, চিনি, চকলেট, বাসমতী চাল, আলু, জুস, দুধ, বিছানার চাদর, ফুচকা, মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা, মোটরসাইকেল ও মদ জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত