"প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" পেলেন সিলেটের রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
"প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" গ্রহণ  করছেন মোহাম্মদ আমিরুল ইসলাম ছবি:
"প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" গ্রহণ করছেন মোহাম্মদ আমিরুল ইসলাম ছবি:

বাংলা ভিউ ডেস্ক :

রোটারি অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ "প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" পেলেন রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম।


রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম ক্লাব প্রেসিডেন্ট ক্যাটাগরিতে সর্বোচ্চ "প্লাটিনাম প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড" অর্জন করেছেন।

গত ২৬ জুন ২০২৬ ইং (শুক্রবার) কক্সবাজারের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মোহাম্মদ আমিরুল ইসলামের হাতে এই এওয়ার্ড তুলে দেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান পিএইচডি এবং অন্যান্য রোটারি নেতৃবৃন্দ। রোটারি ডি-৬৪ ও ডি-৬৫ বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্লাব ক্যাটাগরিতে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল "গোল্ড ক্লাব অ্যাওয়ার্ড" অর্জন করে। ক্লাব প্রেসিডেন্ট ক্লাব নেতৃবৃন্দকে নিয়ে সেটি গ্রহন করেন। ক্লাবের আরো দুজন সদস্য "গোল্ড অ্যাওয়ার্ড" লাভ করেন।

এছাড়া এই মেয়াদে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রোটারি ইন্টারন্যাশনাল প্রদত্ত "সিগনিফিকেন্ট সার্ভিস এওয়ার্ড" লাভ করে রোটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল। এবং আইপিপি রোটা. আব্দুর রহমান অর্জন করেন "এভিনিউ অব সার্ভিস এওয়ার্ড"।

এওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আমি দায়িত্ব নেওয়ার শুরু থেকে চেষ্টা করেছি সবাইকে নিয়ে, সবার মতামতের ভিত্তিতে সুষ্ঠুভাবে ক্লাব পরিচালনার এবং নিড-বেইজড প্রজেক্ট নিয়ে কাজ করার। এজন্য আমরা শুধু শহরে আমাদের প্রজেক্ট গুলো সীমাবদ্ধ না রেখে আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের প্রজেক্ট বাস্তবায়ন করেছি। তিনি বলেন- এ অর্জন শুধু আমার নয়, আমার বোর্ড এবং আমার ক্লাবের সকল সদস্যের অর্জন। সবার সহযোগিতা না থাকলে কোনভাবেই এ অর্জনগুলো সম্ভব হতো না।

উল্লেখ্য ২০২৫-২৬ এ রোটারিবর্ষে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল 'ক্লাব প্রেসিডেন্ট' মোহাম্মদ আমিরুল ইসলামের নেতৃত্বে সিলেট শহরসহ প্রত্যন্ত অঞ্চলে বেশকিছু প্রজেক্ট বাস্তবায়ন করেছে। যার মধ্যে রয়েছে - চক্ষু শিবির পরিচালনা, চোখের ছানি অপারেশন, দুটি খতনা ক্যাম্প  পরিচালনা, ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্প, ঘর নির্মাণের সহায়তা, স্বাস্থ্যকর সেমিটেশন ব্যবস্থা, রমজানে খাদ্য বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন, মসজিদে ফ্লোর ম্যাট ও ফ্যান বিতরণ, টিউবওয়েলসহ পানি সরবরাহের পুর্নব্যবস্থা, বিভিন্ন ক্যাটাগরিতে ভোকেশনাল অ্যাওয়ার্ড প্রদানসহ অনেক প্রজেক্ট।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত