ওসমানীনগরে এটিএম কার্ড হ্যাক করে ইউসিবি ব্যাংক থেকে সাড়ে ৯ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক::
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
বাংলা ভিউ ছবি: সংগৃহীত
বাংলা ভিউ ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কয়েছ আহমদ মাসুম নামের এক গ্রাহকের এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে একটি হ্যাকার চক্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউসিবিএল ব্যাংকের হিসাব নাম্বার থেকে এই টাকা গুলো চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েছ আহমদ মাসুম আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা(দাশপাড়া) গ্রামের মো. তৈয়ব আলীর ছোট ছেলে কয়েছ আহমদ মাসুমের নিজ নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার সঞ্চয়ই হিসাব ০৪৭৩২০১০০০০১০৩৯২ নম্বার থেকে গত বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ৪টি ট্রানজেকশেন মাধ্যমে সাড়ে ৯ লক্ষ টাকাচুরি করে ট্রান্সপার করে নিয়ে যায় হ্যাকার চক্র।
কয়েছ আহমদ মাসুম বলেন, আমি ব্যাংকে টাকা রাখলাম নিরাপত্তার জন্য কিন্ত ব্যাংক একাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেলো। ব্যাংক কর্তৃপক্ষের দুর্বল সিকিউরিটির এর জন্য দাবী আমি কনে করি। এ ব্যাপারে আমি থানায় মামলা করার প্রক্রিয়ায় আছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটা আমাদের ব্যাংকের জন্য বিরল। আমাদের গ্রাহকের টাকা উদ্ধারে গতকাল থেকে আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা এ ব্যাপারে সফল হবো।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, এ ব্যাপারে ব্যাংকের সকল তথ্য প্রমাণ দিয়ে মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এলাকার খবর

সম্পর্কিত