এপেক্স ক্লাব অব মৌলভীবাজার নতুন কমিটির সভাপতি । এপে. পান্না চন্দ্র নাথ ও সেক্রেটারি এপে. আশিষ আচার্য অপু
বাংলা ভিউ ডেস্ক : জেলা-৪ এপেক্স ক্লাব অব মৌলভীবাজার নতুন কমিটি গঠিত । এপে. পান্না চন্দ্র নাথ সভাপতি ও এপে. আশিষ আচার্য অপু সেক্রেটারি নির্বাচিত। এপেক্সিয়ান পান্না চন্দ্র নাথকে সভাপতি ও এপে. আশিষ আচার্য অপুকে সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর করে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০২৭ বর্ষের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০২৭ সালের ক্লাব পরিচালনা পর্ষদের কর্মকর্তারা হচ্ছেন, সভাপতি পান্না চন্দ্র নাথ, সিনিয়র সহ-সভাপতি এপে. প্রশান্ত দেব নাথ, জুনিয়র সহ-সভাপতি এপে. মো. সেলিম আহমেদ, আইপিপি ও এক্সপানশন ডিরেক্টর এপে. আব্দুল মুহিত বাবলু, সেক্রেটারী এন্ড ডিএন এডিটর আশিষ আচার্য অপু , কোষাধ্যক্ষ এপে. দুলন ধর, সার্ভিস ডিরেক্টর এপে. নাজমুল বারী সোহেল, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. আব্দুল কাইয়ুম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মোহাম্মদ আজিজুর রহমান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মোঃ মাসুম আলম, সার্জেন্ট অ্যাট আর্মস এপে. নাজমা খানম চৌধুরী। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার স্টেশন রোডের পাকশী রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এপেক্স বাংলাদেশের জেলা-৪ গভর্নর এপে. সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপে. এ এফ এম ফৌজি চৌধুরী ও এপে. মোঃ তাজুল ইসলাম।