চট্রগ্রাম উৎসব ২০২৬ সামনে রেখে আয়োজকদের প্রেস কনফারেন্স ॥ লন্ডন থেকে নাহিদ জায়গীরদার এর
ছবি ও সংবাদ : নাহিদ জায়গীরদার : লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর ২০২৬, রবিবার, সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। স্থান: মেফেয়ার ভেন্যু, রমফোর্ড রোড, পূর্ব লন্ডন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরার হলরুমে চট্টগ্রাম উৎসব ২০২৬ এর উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন - উৎসব কমিটির পক্ষে মুহাম্মদ আলী রেজা। এসময় উপস্থিত থেকে কথা বলেন- ব্যারিস্টার মনোয়ার হোসেইন, কাউন্সিলর সৈয়দ ফিরুজ গণি, গিয়াস উদ্দিন, অনুপম সাহা, মনির মাহমুদ, সুজন বড়ুয়া, মাসুদুর রহমান, শওকত ওসমান, নাবিল রহমান, সাইফুল ইসলাম, মুহাম্মদ কায়সার ও আলিম উল্লাহ রাহাত প্রমুখ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আয়োজকরা আরো জানান- চট্টগ্রাম উৎসব কেবল একটি বার্ষিক সাংস্কৃতিক আয়োজন নয়; এটি চট্টগ্রামের মেজবানসহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গৌরব, ব্যবসা-বানিজ্য, প্রবাসে মানুষের চেতনাকে ধারণ এবং উদযাপনের একটি সম্মিলিত প্রয়াস। আয়োজকরা সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে আগামী ১ নভেম্বর চট্টগ্রাম উৎসব ২০২৬ নিরাপদ, সর্বজনীন ও স্মরণীয় আয়োজনে পরিণত করতে যুক্তরাজ্যের সকল চট্টগ্রাম ভিত্তিক সংগঠন, সর্বস্তরের কমিউনিটি ব্যক্তিত্ব, গনমাধ্যম কর্মী, তরুণ প্রজন্ম সকলের আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ, উপস্থিতি কামনা করেন। ঐদিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ দিনব্যাপী নানা আয়োজন উপভোগ করার আহ্বান জানান।