জান্নাতুল ফেরদৌস ডলি, লন্ডন : বাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ১৭ মে রবিবার । নির্বাচন আয়োজনের জন্য ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির ৩ জন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন। বাংলাদেশ সেন্টার লন্ডন’র আগামী ১৭ মে রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল করার লক্ষ্যে ম্যানেজমেন্ট কমিটির সভা ৭ এপ্রিল, মঙ্গলবার, সন্ধ্যায় বাংলাদেশ সেন্টারের নিজস্ব ভবন ২৪ প্রেমব্রীজ গার্ডেনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান তফজ্জুল মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মিস গুলনাহার খান, ভাইস-চেয়ারম্যান আনোয়ার আলী, ভাইস-চেয়ারম্যান মামুন রশীদ, ভাইস-চেয়ারম্যান এনায়েত খান, চীফ ট্রেজারার শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল, যুগ্ম সাধারণ আমিনুল হক জিলু, যুগ্ম ট্রেজারার মোহাম্মদ সুহেল, ড. শাহানুর খান, শামসুল ইসলাম সেলিম , জাকির হোসেন, ময়নুল হক , শামীম আহমদ ও সেন্টারের প্রধান নির্বাহী একে সিদ্দিকী সিয়াম। প্রায় ৫ ঘন্টা ব্যাপী ম্যানেজমেন্ট কমিটির সর্বশেষ এ সভায় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন নিয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং অনেক সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সেন্টারের ২০২৪-২৫ সালের আর্থিক বছরের রিপোর্ট অনুমোদন করা হয়। উল্লেখ্য, সেন্টারে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির ৩ জন বিশিষ্ট আইনজ্ঞকে নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে সলিসিটর বেলায়েত হোসেনকে। অপর ২ সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার আবুল কালাম ও সলিসিটর মাহদি হাসান।