জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংগৃহীত
বাংলা ভিউ ডেস্ক : জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ‘অফিস সহায়ক’ পদে ২৮০ জনকে নিয়োগ দেবে অধিদপ্তরটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদের সংখ্যা: ১ পদে ২৮০ জন পদের বিবরণ: চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। বয়স: ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই http://dphe.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন সকাল ১০টা থেকে শুরু করে ৮ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।