প্রকাশ :: ১৯ মে ২০২৬, ০১:১৯

কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড ২০২৫ : সেরা ক্রীড়াবিদের তালিকায় হামজা-ঋতুপর্ণা-আমিরুল


সংযুক্ত ছবি

ছবিতে হামজা-ঋতুপর্ণা-আমিরুল। সংগৃহীত

বাংলা ভিউ ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। সেই ধারাবাহিকতায় বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ-এর সম্মান জানাতে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর বসতে যাচ্ছে । বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা ও এবং হকি বিশ্বকাপে রেকর্ড গড়া আমিরুল ইসলাম। এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন (মনোনয়ন) হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)। দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। সোমবার (১৮ মে, ২০২৬) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এই নিয়ে ১১ বারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে ২০২৬, শুক্রবার বিকেল ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। পূর্ণাঙ্গ তালিকা— বর্ষসেরা ফুটবলার : হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা ক্রিকেটার : রিশাদ হোসেন বর্ষসেরা হকি খেলোয়াড় : আমিরুল ইসলাম বর্ষসেরা আর্চার : আব্দুর রহমান আলিফ বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় : খই খই সাই মারমা বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : আল আমিন জুমার উদীয়মান ক্রীড়াবিদ : রিপন মন্ডল (ক্রিকেট) বর্ষসেরা কোচ : পিটার বাটলার (নারী ফুটবল) সেরা আম্পায়ার : সেলিম লাকী সেরা সংগঠক : কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব : আলমগীর কবীর (ক্রিকেট কোচ) বিশেষ সম্মাননা : শাহনাজ পারভীন মালেকা সেরা পৃষ্ঠপোষক : প্রাইম ব্যাংক পিএলসি সক্রিয় ফেডারেশন : বাংলাদেশ কাবাডি ফেডারেশন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন) : হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি) বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন) : হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)।